০১

উত্তরের আগে নিজের কারণ

প্রশ্নটি পড়ে উত্তর বেছে নিন এবং কেন বেছে নিয়েছেন তা এক লাইনে লিখুন। অনুমান করে থাকলে সেটিও চিহ্ন দিন।

০২

শুধু সঠিক option নয়

ব্যাখ্যা ও নির্ভরযোগ্য মূল উৎস মিলিয়ে দেখুন। অন্য option-গুলো কেন ঠিক নয় তা বোঝার চেষ্টা করুন। অস্পষ্ট ব্যাখ্যা পেলে যাচাই না করে মুখস্থ করবেন না।

০৩

ভুলের ছোট খাতা

ভুলকে বিষয় না জানা, শর্ত বাদ পড়া অথবা প্রশ্ন ভুল পড়া—এই ধরনের নিজের উপযোগী ভাগে রাখুন। পরের অনুশীলনে একই ভুল কমছে কি না দেখুন।