MAMLAQ · Barakah Tech

গোপনীয়তা নীতি

যেসব তথ্য ব্যবহার করি

অ্যাকাউন্টের নাম, মোবাইল নম্বর, ইমেইল, লগইন ও ডিভাইসের তথ্য দিয়ে অ্যাকাউন্ট পরিচালনা ও সুরক্ষিত রাখি। ডায়েরিতে আপনি যে মামলা, মক্কেল, শুনানি ও ফি তথ্য দেন, তা আপনার নির্বাচিত ডায়েরি বা চেম্বারে সংরক্ষণ ও সিঙ্ক করতে ব্যবহার হয়।

তথ্য কারা পায়

চেম্বারের সদস্যরা মালিকের দেওয়া অনুমতি অনুযায়ী শেয়ার করা তথ্য দেখতে পারেন। পুশ নোটিফিকেশনের জন্য Firebase, এবং সক্রিয় সুবিধা অনুযায়ী ইমেইল, এসএমএস, পেমেন্ট বা অ্যানালিটিক্স সেবা তাদের কাজের জন্য প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়া করতে পারে। WhatsApp বা ইমেইলে শেয়ার করলে নির্বাচিত সেবার মাধ্যমেই তথ্য পাঠানো হয়।

ডিভাইসের অনুমতি ও ব্যাকআপ

কন্ট্যাক্ট থেকে মক্কেল যোগ, মাইকে লিখন, ছবি বা নথি নির্বাচন এবং অ্যালার্মের জন্য প্রাসঙ্গিক ডিভাইস অনুমতি চাওয়া হতে পারে। ফাইলের কপি কোথায় থাকবে তা ব্যবহৃত স্টোরেজ, শেয়ার ও ব্যাকআপ সুবিধার ওপর নির্ভর করে।

তথ্য রাখা ও মুছে ফেলা

সেবা চালাতে প্রয়োজনীয় অ্যাকাউন্ট ও ডায়েরি তথ্য রাখা হয়। অ্যাকাউন্ট বা সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলার অনুরোধ নিচের ইমেইলে করুন। অনুরোধ যাচাইয়ের জন্য রেজিস্টার করা নম্বর উল্লেখ করুন। নিরাপত্তা, লেনদেন বা প্রযোজ্য আইনি কারণে কিছু রেকর্ড রাখা লাগতে পারে।